ধূমপান করলে শরীরে যা ঘটে
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাটি সিগারেটের প্যাকেটেই লেখা থাকে। তবুও মানুষ ধূমপান করে। তামাকজাত পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে অ্যাসিটোন, টার, নিকোটিন, কার্বন-মনোক্সাইড এর মতো ক্ষতিকর পদার্থ থাকে। যা আমাদের ফুসফুস এবং শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু ও বিভিন্ন রোগের কারণ হলো তামাক। সিগারেট মানুষকে বয়সের আগেই মৃত্যুর দিকে ঠেলে দেয়। তামাক গ্রহণের ফলে ক্যানসার, কার্ডিওভাসকুলার ডিজিজ, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, স্ট্রোক, বন্ধ্যাত্ব, অন্ধত্ব, টিবি, ওরাল ক্যাভিটির মতো রোগ দেখা দিতে পারে।
ধূমপান ছাড়ার ৪ উপায়
যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন, তাদের পক্ষে হঠাৎ ধূমপান ছেড়ে দেয়া কঠিন হয়ে পড়ে। চিকিৎসকরা বারবার সতর্ক করছেন যে, সুস্থ জীবনযাপন করতে ধূমপানের অভ্যাস বাদ দিতে হবে। অনেকে আছেন যারা ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না। চলুন জেনে নেয়া যাক কোন কোন অভ্যাস ধূমপান ছাড়তে সাহায্য করে–
জীবনযাপনে পরিবর্তন আনুন
গবেষণা বলছে, আমিষ এবং মাংসজাতীয় খাবার খাওয়ার পরই মূলত ধূমপান বেশি উপভোগ্য হয়ে ওঠে। তাই ধূমপান ত্যাগ করতে চাইলে কিছু দিন বেশি করে ফলমূল ও শাকসবজি খেতে পারেন। এ ছাড়া নিয়মিত শরীরচর্চা করুন। বিশেষ করে যোগাসন, প্রাণায়ামের অনুশীলন বেশি করে করুন।
চকলেট খেতে পারেন
ধূমপানের অভ্যাস বদলে ফেলতে পারেন চকলেট খেয়ে। চকলেট বা চুইংগাম খাওয়ার অভ্যাস তৈরি হলে ধূমপানের আগ্রহ চলে যাবে।
আরও পড়ুন: যে ৩ পানীয় খেলে সহজেই ছাড়তে পারবেন ধূমপান
মদ্যপান থেকে দূরে থাকুন
অ্যালকোহল মিশ্রিত পানীয়, নরম পানীয়, চা বা কফি খাওয়ার পর অনেকে যোগ্য সংগত হিসেবে ধূমপান করে থাকেন। ধূমপানের অভ্যাস ত্যাগ করতে চাইলে প্রথমে এই ধরনের পানীয় এড়িয়ে চলুন।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন
যেকোনো অভ্যাস থেকে বেরোতে কিছুটা সময় লাগে। তবে নিজের চেষ্টায় ধূমপানের আসক্তি ত্যাগ করতে না পারলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাদের পরামর্শে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিরও সাহায্য নিতে পারেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Healp tips
Shakil vhai
.jpeg)



Comments