হঠাৎ করে জ্বর হওয়ার অভিজ্ঞতা কম-বেশি সবারই রয়েছে। অনেকের জ্বর দুই বা তিন দিন পরে ভালো হয়ে যায়, অনেককে দীর্ঘদিন ভুগতে হয়। জ্বরের কারণে হাসপাতালে ভর্তির অভিজ্ঞতাও রয়েছে কারও কারও।


 বাংলাদেশে সাধারণত জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে ঘরেই চিকিৎসা নেয়ার প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু চিকিৎসকরা বলছেন কোনো কোনো সময় জ্বর মারাত্মক প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

চিকিৎসকদের মতে, জ্বরের অনেক প্রকারভেদ রয়েছে। কিছু কিছু জ্বর আপনা আপনি সেরে যায়। আবার কিছু কিছু জ্বরের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।


জ্বর কী?


শরীরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু করলে বা উচ্চ তাপমাত্রাকে জ্বর বলা হয়।

ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য জেনে নিন


বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ অতীতে যে কোন সময়ের তুলনায় বেশি।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে অন্তত আটজন মারা গেছেন, যাদের মধ্যে চিকিৎসকও আছেন।

স্বাভাবিকভাবেই ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মাঝে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে।

কোন শরীরে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে?



Comments